ছক -১ কোন ধরনের যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ ? ব্যাখ্যা করো ।
উত্তর: ছক -১ তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ । তাৎপর্য অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয় । যথা— বিশ্লেষক যুক্তিবাক্য এবং সংশ্লেষক যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্যর জাত্যর্থ বা জাত্যর্থের অংশবিশেষ তুলে ধরে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলে । যেমন—সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এই যুক্তিবাক্যে মানুষ উদ্দেশ্য পদটির পূর্ণাঙ্গ জাত্যর্থকে ব্যক্ত করা হয়েছে বিধেয় পদে । বিশ্লেষক যুক্তিবাক্যে নতুন কোনো জ্ঞানের বিষয় প্রকাশিত হয় না । এটি উদ্দেশ্যর বিশ্লেষণ মাত্র । অন্যদিকে , যে যুক্তিবাক্যের বিধেয় উদ্দেশ্যের জাত্যর্থের বিশ্লেষণ না করে উদ্দেশ্য সম্পর্কে কোনো নতুন তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে । যেমন- মানুষ হয় মরণশীল । এটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য । কেননা ' মরণশীল ' বিধেয়টি উদ্দেশ্য মানুষ পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয় । এটি মানুষ সম্পর্কে একটি নতুন তথ্য ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছক -১ কোন ধরনের যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ ? ব্যাখ্যা করো ।
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর