যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ অনুসারে ছক -২ এবং ছক -৩ বর্ণনা করো ।
উত্তর: যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ অনুসারে ছক -২ এ গুণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে এবং ছক -৩ এ পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে ।গুণের দিক থেকে যুক্তিবাক্যকে দুইভাগে ভাগ করা হয় । যথা— সদর্থক যুক্তিবাক্য এবং নঞর্থক যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার করে নেওয়া হয় তাকে সদর্থক যুক্তিবাক্য বলে । যেমন- ফুল হয় সুন্দর। এই যুক্তিবাক্যটিতে উদ্দেশ্য ফুল সম্পর্কে বিধেয় সুন্দর পদটিকে স্বীকার করে নেওয়া হয়েছে । তাই এটি একটি সদর্থক যুক্তিবাক্য । অন্যদিকে , যে যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে অস্বীকার করা হয় , তাকে নঞর্থক যুক্তিবাক্য বলে । যেমন— পাথর নয় নরম। এখানে উদ্দেশ্য পাথর পদটি সম্পর্কে বিধেয় নরম পদটিকে অস্বীকার করা হয়েছে । তাই এটি একটি নঞর্থক যুক্তিবাক্য ।পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয় । যথা— সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য । যে যুক্তিবাক্যে সমগ্র উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য বলে । যেমন- ' সকল দার্শনিক হন বিচক্ষণ । এখানে বিধেয় বিচক্ষণ পদটি উদ্দেশ্য ' দার্শনিক ' পদের সমগ্র সম্পর্কে প্রযোজ্য । অন্যদিকে , যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার বা অস্বীকার করে তাকে বিশেষ যুক্তিবাক্য বলে । যেমন— ' কিছু মানুষ হয় শিক্ষিত ' । এই যুক্তিবাক্যের বিধেয় পদ ' শিক্ষিত ' উদ্দেশ্য পদ ' মানুষ ' - এর আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে । এভাবে আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করায় যুক্তিবাক্যটি একটি বিশেষ যুক্তিবাক্য । -
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ অনুসারে ছক -২ এবং ছক -৩ বর্ণনা করো ।
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর