চিত্র-২ এবং চিত্র-৩ এ যে যে যুক্তিবাক্য পাই, তাদের ব্যাপ্যতার নিয়মের তুলনামুলক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-২ বিশেষ নঞর্থক যুক্তিবাক্য এবং চিত্র-৩ সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। নিচে ব্যাপ্যতার নিয়মের আলোকে এ দুটি যুক্তিবাক্যের তুলনামুলক বিশ্লেষণ করা হলো—O-যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। বিশেষ হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য। কিন্তু নঞর্থক হওয়ার জন্য এর বিধেয় পদ ব্যাপ্য হয়। যেমন— কিছু ফল নয় মিষ্টি'। এখানে কিছু উল্লেখ থাকায় স্পষ্টতই পদটির আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশিত হয়েছে। অর্থাৎ, উদ্দেশ্য পদ ফল এখানে ব্যাপ্য নয় । কিন্তু বিধেয় মিষ্টি পদটি এখানে সার্বিক অর্থে ব্যবহৃত হয়েছে। তাই বাক্যটির বিধেয় পদ ব্যাপ্য। অর্থাৎ, বাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু বিধেয় পদ ব্যাপ্য। যার দৃষ্টান্ত চিত্র-২ এ পরিলক্ষিত হয়। অন্যদিকে, চিত্র-২ হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক যুক্তিবাক্য হওয়ার জন্য এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার নঞর্থক যুক্তিবাক্য হওয়ার জন্য এর বিধেয় পদ ব্যাপ্য। অর্থাৎ এই যুক্তিবাক্যের উভয় পদই ব্যাপ্য ।তাই বলা যায়, বিশেষ নঞর্থক যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের গঠন একটি থেকে অন্যটি আলাদা। এরূপ ভিন্নতার কারণে ব্যাপ্যতার দিক চিত্র-২ এবং চিত্র-৩ এর মধ্যে পার্থক্য রয়েছে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ এবং চিত্র-৩ এ যে যে যুক্তিবাক্য পাই, তাদের ব্যাপ্যতার নিয়ম…
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর