যুক্তি-১ এ কোন ধরনের আবর্তনকে নির্দেশ করেছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ এ সার্বিক নঞর্থক বাক্যের সরল আবর্তনকে নির্দেশ করেছে।পাঠ্যবইয়ের আলোকে নিচে তা ব্যাখ্যা করা হলো- সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। এই প্রকার আবর্তনে যদি আশ্রয়বাক্য সার্বিক হয় তাহলে সিদ্ধান্তও সার্বিক হবে। যেমন- কোনো মানুষ নয় দেবতা (আবর্তনীয়)অতএব, কোনো দেবতা নয় মানুষ (আবর্তিত) এখানে যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। সরল আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই হয়েছে। যুক্তি-১ এ বলা হয়েছে,কোনো মানুষ নয় দেবতা।কোনো দেবতা নয় মানুষ। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয়ই যুক্তিবাক্য। অর্থাৎ এদের পরিমাণ একই। আর আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক বলে এটি সরল আবর্তনের দৃষ্টান্ত ।তাই বলা যায় উদ্দীপকে যুক্তি-১ এ সরল আবর্তনকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ কোন ধরনের আবর্তনকে নির্দেশ করেছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যা…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর