ব্যাপ্যতার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: ব্যাপ্যতার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ দ্বারা সার্বিক সদর্থক ও দৃশ্যকল্প-২ দ্বারা বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো- উভয় যুক্তিবাক্যের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। দৃশ্যকল্প-১ এর চিত্রটিতে উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদটি অব্যাপ্য। তাই এটি একটি A-যুক্তিবাক্য। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এর চিত্রটিতে উদ্দেশ্য পদ অব্যাপ্য, পাশাপাশি বিধেয় পদটিও অব্যাপ্য। তাই এটি একটি 1-যুক্তিবাক্য ।পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী, সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য কিন্তু সদর্থক হওয়ায় বিধেয় পদটি অব্যাপ্য। যেমন— 'সকল বিজ্ঞানী হয় জ্ঞানী' এ যুক্তিবাক্যটি হলো A-যুক্তিবাক্য। কেননা, উদ্দেশ্য বিজ্ঞানী পদটি সকল বিজ্ঞানীকে অন্তর্ভুক্ত করেছে। তাই বিজ্ঞানী পদটি ব্যাপ্য হয়েছে। বিধেয় 'জ্ঞানী' পদটির ব্যক্ত্যর্থ এখানে খণ্ডিতভাবে কেবল বিজ্ঞানীর ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। তাই এ যুক্তিবাক্যে বিধেয় 'জ্ঞানী' পদটি অব্যাপ্য। তেমনি দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যটি হলো বিশেষ সদর্থক যুক্তিবাক্য। বিশেষ হওয়ার কারণে এর উদ্দেশ্য পদ অব্যাপ্য। একইসাথে সদর্থক হওয়ার জন্য এর বিধেয় পদটিও ব্যাপ্য নয়। যেমন- “কিছু আম হয় মিষ্টি'। এখানে উদ্দেশ্য পদ 'আম' ব্যাপ্য নয়। পাশাপাশি বিধেয় 'মিষ্টি' পদটিও অব্যাপ্য।তাই বলা যায়, A-যুক্তিবাক্য এবং 1-যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে পৃথক হলেও উভয় যুক্তিবাক্যই গুণের দিক থেকে সদর্থক। এজন্য উভয়ের মধ্যে ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিধেয় পদটি অব্যাপ্য। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ব্যাপ্যতার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর আন্তঃসম্পর্ক …
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর