দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য যুক্তিবাক্যের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা সার্বিক সদর্থক ও দৃশ্যকল্প-২ দ্বারা সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করা হয়েছে। উভয় যুক্তিবাক্যের মধ্যে গুণ ও পদের ব্যাপ্যতার পার্থক্য বিদ্যমান।আমরা জানি, গুণের ভিত্তিতে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা— ১. সদর্থক যুক্তিবাক্য ও ২. নঞর্থক যুক্তিবাক্য। দৃশ্যকল্প-১ এর 'সকল পাখি হয় দ্বিপদ ও সব কবি হয় আবেগপ্রবণ দৃষ্টান্তদ্বয়ের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে স্বীকার করা হয়েছে বিধায় উক্ত যুক্তিবাক্যদ্বয় সদর্থক যুক্তিবাক্য । কিন্তু দৃশ্যকল্প-২ এর 'কোনো কয়লা নয় চকচকে' ও 'কোনো মানুষ নয় পাখি' দৃষ্টান্তদ্বয়ের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে অস্বীকার করা হয়েছে বিধায় উক্ত যুক্তিবাক্যদ্বয় নঞর্থক যুক্তিবাক্য ।আবার, দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যদ্বয় A-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু বিধেয় পদ অব্যাপ্য। অন্যদিকে, দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যদ্বয় E-যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য পদ ব্যাপ্য, পাশাপাশি বিধেয় পদও ব্যাপ্য। কেননা, দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যদ্বয়ের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকেই অস্বীকার করা হয়েছে।তাই বলা যায়, দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর মধ্যে গুণের পাশাপাশি পদের ব্যাপ্যতার দিক থেকেও পার্থক্য রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য যুক্তিবাক্যের আলোকে বিশ্লেষণ …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর