মাইশার বক্তব্যে পদের যে সম্পর্কের ইঙ্গিত দেয়া হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: মাইশার বক্তব্যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়মের সীমাবদ্ধকে ইঙ্গিত করা হয়েছে।তা ব্যাখ্যা করা হলো-আমরা জানি,পদের ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে, ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। অপরদিকে, জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে, জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে । কিন্তু সবক্ষেত্রে তা সম্ভব নয়। যেমন: সৌরজগতে ১১টি গ্রহ আছে। যদি বিজ্ঞানীরা আরও একটি গ্রহের সন্ধান পান, তাতে করে গ্রহের ব্যক্ত্যর্থ বাড়লেও এর আবশ্যিক গুণাবলি অর্থাৎ জাত্যর্থের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে না। তাই কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়লেই যে জাত্যর্থ কমে যাবে এমনটি অপরিহার্য নয়।উদ্দীপকে বলা হয়েছে, শাইমুম তার ছোট বোন মাইশাকে বললো, শিক্ষিতের হার বাড়লে দুর্নীতি কমে যায়, আবার শিক্ষিতের হার কমলে দুর্নীতি বেড়ে যায়। কিন্তু মাইশা বললো, কখনও কখনও শিক্ষিতের হার বাড়লেও দুর্নীতি বেড়ে যায়। অর্থাৎ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী হ্রাস- বৃদ্ধির নিয়মের সীমাবদ্ধতাকে নির্দেশ করেছে।তাই বলা যায়, মাইশার বক্তব্যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়মের সীমাবদ্ধকে ইঙ্গিত করা হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
মাইশার বক্তব্যে পদের যে সম্পর্কের ইঙ্গিত দেয়া হয়েছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর