শাইমুমের বক্তব্যে পদের যে সম্পর্ক প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর: শাইমুমের বক্তব্যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস- বৃদ্ধির নিয়মের বিপরীতমুখী সম্পর্ক প্রকাশিত হয়েছে।নিচে তা বিশ্লেষণ করা হলো-পদের ব্যক্ত্যর্থ বলতে বুঝায় কোনো পদের সংখ্যা বা পরিমাণের দিক। আর জাত্যর্থ হলো কোনো পদের গুণের দিক। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়ম অনুসারে ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে, ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। অপরদিকে, জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে, জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে ৷পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়মানুযায়ী উদাহরণ হিসেবে বলা যায়, মানুষ পদের সাথে শিক্ষিত পদটি তথা কোনো জাত্যর্থ যুক্ত হলে এর ব্যক্ত্যর্থ কমে যায়।তাই বলা যায়, প্রায়োগিক বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যায় ব্যবহৃত পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস- বৃদ্ধির বিষয়টি আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
শাইমুমের বক্তব্যে পদের যে সম্পর্ক প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর