দৃশ্যকল্প-১ এ কোন ধরনের শব্দ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প - ১ এ পদ নিরপেক্ষ শব্দ প্রকাশ পেয়েছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার উপর ভিত্তি করে যুক্তিবিদরা শব্দকে তিন ভাগে ভাগ করেছেন । যথা— পদযোগ্য শব্দ, সহ-পদযোগ্য শব্দ ও পদ নিরপেক্ষ শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলা হয়। পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। যেমন— যাও, খাও, ছি! ছি!,হায়!হায়! আহা, ওহো, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বাহ, চমৎকার!, ছিঃ, ছিঃ, সাবাশ ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়েছে। এসব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় না বলে এসব শব্দ নিরপেক্ষ শব্দকে নির্দেশ করে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের শব্দ প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর