উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা দেখাও।
উত্তর: উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।নিচে তা দেখানো হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- সকল মানুষ হয় মরণশীল। এ যুক্তিবাক্যে বিধেয় মরণশীল পদটি উদ্দেশ্য মানুষ পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থের উপর হ্যাঁ সূচকভাবে আরোপিত হয়েছে। ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য। কারণ সকল মানুষকে নির্দেশ করেছে। কিন্তু বিধেয় পদ মরণশীল সামগ্রিক অর্থ গ্রহণ করেনি। তাই এটি অব্যাপ্য।উদ্দীপকে বলা হয়েছে রাতুল বলেছেন, প্রত্যেক গোলাপ হয় সুগন্ধি ফুল। এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ, উদ্দেশ্য পদ গোলাপকে বিধেয় পদ সুগন্ধি দ্বারা স্বীকার করেছে। ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য পদ গোলাপ সকল গোলাপকে নির্দেশ করেছে তাই এ পদটি ব্যাপ্য। কিন্তু বিধেয়পদ সুগন্ধি দ্বারা সামগ্রিক অর্থ গ্রহণ করেনি তাই অব্যাপ্য। তাই বলা যায়, উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা দে…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর