উদ্দীপকে ফাহিম ও মদলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে ব্যাপ্যতার তুলনা করো।
উত্তর: উদ্দীপকে ফাহিমের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক ও মৃদুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য।নিচে নঞর্থক ও সদর্থক যুক্তিবাক্যের ব্যাপ্যতার তুলনা করা হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যার্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন— কোনো মানুষ নয় অমর। এ যুক্তিবাক্যের বিধেয় অমর পদটি উদ্দেশ্য মানুষ পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করেছে। তাই ব্যাপ্যতার দিক থেকে সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং অস্বীকার করার কারণে বিধেয় পদটি ব্যাপ্য। আবার যে যুক্তিবাক্যে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কিছু মানুষ হয় সৎ।উদ্দীপকে ফাহিম এর নির্দেশিত যুক্তিবাক্য “কোনো ফুল নয় অসুন্দর।” এখানে বিধেয় পদ অসুন্দর দ্বারা উদ্দেশ্য পদ ফুলকে অস্বীকার করেছে। তাই এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক হওয়ায় বিধেয় পদ ব্যাপ্য। আবার মৃদুল এর নির্দেশিত যুক্তিবাক্য "কিছু গোলাপ হয় লাল"। এখানে বিধেয় পদ 'লাল' দ্বারা উদ্দেশ্য পদ গোলাপকে স্বীকার করেছে। তাই এটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার দিক থেকে এর উদ্দেশ্য পদ আংশিক হওয়ায় অব্যাপ্য, আবার উদ্দেশ্যকে স্বীকার করার কারণে বিধেয় পদ অব্যাপ্য। অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ফাহিম ও মদলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে ব্যাপ্যতার ত…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর