দৃশ্যকল্প-১ এ মতিন সাহেবের বক্তব্যে পদের কোন দুটি বিষয় নির্দেশিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মতিন সাহেবের বক্তব্যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিষয় দুটি নির্দেশিত হয়েছে।তা ব্যাখ্যা করা হলো-একটি পদ একই আর্থে যে বস্তু বা বস্তু সমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ, ব্যক্ত্যর্থ হলো পদের সংখ্যা, ব্যাপ্তি বা বিস্তৃতির দিক। যেমন- ফুল পদটির ব্যস্তার্থ হচ্ছে সব ফুল। কারণ ফুল পদ দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ-এর সব ফুল বোঝায় বা সকল মানুষের উপর পদটি প্রযোজ্য হয়। আবার একটি পদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদের জাত্যর্থ বলে। অর্থাৎ, জাত্যর্থ হলো পদের সাধারণ ও অপরিহার্য গুণাবলি। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মতিন সাহেবের বক্তব্যে বলা হয়েছে কোনো বস্তু সম্পর্কে জানতে যেমন তার সংখ্যার দিকটি আমাদের জানা প্রয়োজন হয় তেমনি সে বস্তুর সাধারণ ও আবশ্যকীয় গুণের দিকটিও জানা প্রয়োজন । তাই বলা যায়, উদ্দীপকের বিষয় দুটি ব্যক্ত্যর্থ ও জাত্যর্থকে নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মতিন সাহেবের বক্তব্যে পদের কোন দুটি বিষয় নির্দেশিত হ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর