দৃশ্যকল্প-২ এ সালাম সাহেবের বক্তব্যে পদের যে দুটি বিষয় নির্দেশিত হয়েছে, পাঠ্যবইয়ের আলোকে তাদের সম্পর্ক আলোচনা করো ।
উত্তর: দৃশ্যকল্প-২ এ সালাম সাহেবের বক্ত্যব্যে পদের ব্যার্থ ও জাত্যর্থ সম্পর্কে নির্দেশ করা হয়েছে।ব্যক্ত্যর্থ কোনো বস্তু বা বিষয়কে নির্দেষ করে। অন্যদিকে কোনো বস্তু বা বিষয়ের আবশ্যিক গুণকে তার জাত্যর্থ বলে। অর্থাৎ, ব্যক্ত্যর্থ হলো কোনো পদের সংখ্যার দিক এবং জাত্যর্থ হচ্ছে কোনো পদের গুণের দিক। অধিকাংশ পদেরই ব্যস্তার্থ ও জাত্যর্থ উভয়ই রয়েছে তবে কখনোই সমান নয়। এর পরিমাণ সবসময় বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধি হয়। অর্থাৎ ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে কিংবা ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে আবার জাত্যর্থ বাড়লে ব্যার্থ কমে কিংবা জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে। যেমন— জীব পদের ব্যক্ত্যর্থ হচ্ছে 'সকল জীব'। 'জীবের সংখ্যা, অসংখ্য, অগণিত। মানুষ পদের ব্যস্তর্থ হচ্ছে 'সকল মানুষ'। অন্যান্য জীব না থাকায় মানুষের সংখ্যা জীবের চেয়ে কম। সুতরাং জীব এবং মানুষ; এই পদ দুটির মধ্যে জীবের ব্যক্ত্যর্থ সব চেয়ে বেশি। আবার জাত্যর্থ বিচার করলে দেখা যায় যে, জীবের জাতার্থ হচ্ছে জীববৃত্তি, মানুষের জাত্যর্থ হচ্ছে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি। আর সভ্য মানুষের জাত্যর্থ হচ্ছে 'জীববৃত্তি', 'বুদ্ধিবৃত্তি' ও 'সভ্যতা'। অর্থাৎ সভ্য মানুষের জাত্যর্থ মানুষ ও জীবের থেকে বেশি।দৃশ্যকল্প-২ এ সালাম সাহেবের বক্তব্যে বলা হয়েছে যে, কোনো কিছুর পরিমাগত পরিবর্তন ঘটলে তার গুণগত পরিবর্তনও ঘটে। যেমন— এক সময় গুড়ের উৎপাদন কম ছিল কিন্তু গুড়ের গুণগত মান ভালো ছিল। বর্তমানে গুড়ের উৎপাদন বৃদ্ধি পেয়েছে কিন্তু গুড়ের গুণগত মান কমে যাচ্ছে। তাই, পাঠ্যবইয়ের উপরিউক্ত আলোচনা থেকে সালাম সাহেবের বক্তব্যকে বলা যায় ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ককে নির্দেশ করেছে। অর্থাৎ পরিমাণগত দিক বা ব্যক্ত্যর্থ বাড়লে 'গুণগতমান বা জাত্যর্থ কমে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সালাম সাহেবের বক্তব্যে পদের যে দুটি বিষয় নির্দেশিত হ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর