উদ্দীপকে সুমনার নির্দেশিত বাক্যটি যুক্তিবাক্য নয় কেন? তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুমনার নির্দেশিত বাক্যটি যুক্তিবাক্যের নিয়ম অনুযায়ী গঠিত নয় বলে উক্ত বাক্যটি যুক্তিবাক্য নয়।নিচে তা ব্যাখ্যা করা হলো-একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা—১. উদ্দেশ্য পদ ও ২. বিধেয় পদ। উদ্দেশ্য পদ ও বিধেয় পদ সংযোজকের দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে। যেমন— মানুষ হয় মরণশীল। এ বাক্যে মানুষ ও মরণশীল হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় পদ। সংযোজক হয় দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে। উদ্দীপকের সুমনার নির্দেশিত বাক্যটি হচ্ছে, “তোমার বাবা কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন?” এ বাক্যটিতে কোনো কিছু জানতে চাওয়া হয়েছে। যা ব্যাকরণগত দিক থেকে প্রশ্নসূচক বাক্য এবং যুক্তিবাক্যের উপাদান তিনটি অনুপস্থিত। অর্থাৎ উদ্দেশ্য পদ, বিধেয় পদ ও সংযোজক নেই। তাই বলা যায়, উদ্দীপকে সুমনার নির্দেশিত বাক্যটি যুক্তিবাক্য নয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমনার নির্দেশিত বাক্যটি যুক্তিবাক্য নয় কেন? তা ব্যাখ্যা …
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর