উদ্দীপকে রোদেলার বক্তব্য ও জামিলের ধারণার মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান? তা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রোদেলার বক্তব্য হচ্ছে যুক্তিবাক্য ও জামিলের বক্তব্য হচ্ছে অবধারণ। নিচে যুক্তিবাক্য ও অবধারণের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের রোদেলার বক্তব্য হচ্ছে সকল মুক্তিযোদ্ধা হন দেশপ্রেমিক। এটি একটি যুক্তিবাক্য। কারণ, দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের ভাষাগত প্রকাশকে যুক্তিবাক্য বলা হয়। রোদেলার বক্তব্যে মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক দুটি পদের মধ্যে ভাষাগত সম্পর্ক প্রকাশ পেয়েছে। অন্যদিকে, জামিল ধারণা করেছে, আমার বাবা মুক্তিযুদ্ধে শহিদ হয়েছে তাই আমার বাবা একজন দেশপ্রেমিক ছিলেন। এখানে দুটি ধারণা মনে মনে সংযুক্তিকরণ হয়েছে বলে এটি অবধারণ।অবধারণ ও যুক্তিবাক্য দুটি ভিন্ন বিষয়। অবধারণ মানসিক প্রক্রিয়া বলে এটি যুক্তির অংশ হতে পারে না। অপরদিকে যুক্তিবাক্য হচ্ছে ভাষায় প্রকাশিত রূপ এবং যুক্তির অংশ হিসেবে ব্যবহৃত হয়। যুক্তিবাক্যকে উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক, এ তিনটি ভাগে বিভক্ত করা হয়।তাই বলা যায় উদ্দীপকের রোদেলার বক্তব্য ও জামিলের ধারণা হচ্ছে যুক্তিবাক্য ও অবধারণ যা ভিন্ন দুটি বিষয়। এরূপ ভিন্নতার কারণে বিষয় দুটির মধ্যে পার্থক্য রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রোদেলার বক্তব্য ও জামিলের ধারণার মধ্যে কী ধরনের পার্থক্য ব…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর