উদ্দীপকের শেষ বাক্যের 'সর্বনাশ', 'সাবাশ' শব্দগুলো পাঠ্যবইয়ের আলোকে তোমার মতসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যের 'সর্বনাশ', 'সাবাশ' শব্দগুলো পদ-নিরপেক্ষ শব্দকে (A-Categorematic Word) নির্দেশ করে।পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিনভাগে ভাগ করেছেন। যথা- ১. পদযোগ্য শব্দ (Categorematic Word) ২. সহ- পদযোগ্য শব্দ (Syn-Categorematic Word) ও ৩. পদ-নিরপেক্ষ শব্দ (A-Categorematic Word)। যে শব্দ কখনো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে পদ-নিরপেক্ষ শব্দ বলে। যেমন- হায়, ওহো, আহা, ছি! ছি!, মরি! মরি!, ওগো, ওহে ইত্যাদি। এ শব্দগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই এ শব্দগুলো কোনো ক্রমেই পদ নয়। এ শব্দগুলো মূলত মনের আবেগ বা উচ্ছ্বাস প্রকাশের জন্য ব্যবহৃত হয়।উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ-ভারতের ব্যতিক্রমী মাচটি দেখে অনেকে 'সাবাশ' ও 'সর্বনাশ' বলে মন্তব্য করে। দর্শকদের মন্তব্য করা শব্দ কোনো যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহারের যোগ্য নয়। তাই এগুলো পদ-নিরপেক্ষ শব্দ।আলোচনা শেষে বলা যায়, পদ-নিরপেক্ষ শব্দগুলো পদ হিসেবে যুক্তিবাক্যে ব্যবহৃত না হলেও এগুলোর মাধ্যমে আমরা মনের আবেগ-উচ্ছ্বাসকে প্রকাশ করতে পারি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যের 'সর্বনাশ', 'সাবাশ' শব্দগুলো পাঠ্যবইয়ের আলোকে …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর