দৃশ্যকল্প-১ এ উল্লেখিত শব্দগুলো কোন ধরনের পদ তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লেখিত শব্দগুলো গুণবাচক পদ। কেননা এখানে উল্লিখিত শব্দগুলো বিভিন্ন গুণকে প্রকাশ করেছে।নিচে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-আমরা জানি, শব্দ দিয়েই যুক্তিবাক্যের পদ গঠিত হয়। যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে গুণের দিক থেকে পদকে দুইভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো গুণবাচক পদ। যে পদ বাস্তবিকভাবে বিদ্যমান থাকতে পারে এমন কোনো বস্তু, বিষয় বা ব্যক্তিকে না বুঝিয়ে কেবল 'কোনো গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে তাকে গুণবাচক পদ বলে । অর্থাৎ, গুণবাচক পদ বিমূর্ত বিষয়কে প্রকাশ করে। এটি কোনো বাস্তব মূর্ত বিষয়ের নির্দেশক নয়। তেমনি উদ্দীপকের দৃশ্যকলা-১ এর উল্লেখিত শব্দগুলো হলো— সৎ, দয়ালু, পরোপকারী, প্রশংসিত ইত্যাদি শব্দগুলো ডা: সুদীপ্ত সম্পর্কে বলা হয়েছে। সৎ দয়ালু, পরোপকারী, প্রশংসিত পদগুলো কোনো বাস্তব মূর্ত বিষয়কে না বুঝিয়ে বিমূর্ত বিষয়কে নির্দেশ করে। তাই বলা যায় শব্দগুলো গুণবাচক পদ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লেখিত শব্দগুলো কোন ধরনের পদ তা পাঠ্যবইয়ের আলোকে ব…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর