দৃশ্যকল্প-২ এ পদের যে সম্পর্কের ইঙ্গিত রয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির সম্পর্ক নির্দেশিত হয়েছে। কেননা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধি যেভাবে দেখানো হয় দৃশ্যকল্প-২ এর চিত্রটি সেভাবে উপস্থাপন করা হয়েছে।নিচে তা পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-কোনো একটি পদের দুটি দিক থাকে যথা— সংখ্যা বা পরিমাণগত দিক এবং গুণগত দিক। পদের সংখ্যাগত দিককে ব্যক্ত্যর্থ এবং গুণগত দিককে জাথ্যর্থ বলে । পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে তবে এই সম্পর্ক বিপরীতমুখী । কেননা যখন কোনো পদের ব্যক্তর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে যায়। আবার, পদটির জাত্যর্থে বাড়লে ব্যক্ত্যর্থ কমে যায়। যেমন— 'মানুষ' পদের ব্যক্তর্থ 'সকল মানুষ' এবং জাত্যর্থ 'জীববৃত্তি বুদ্ধিবৃত্তি'। 'মানুষ' পদটির ব্যক্ত্যর্থ বাড়িয়ে 'জীব' করা হলে জাত্যর্থ, কমে কেবল 'জীববৃত্তি' হয়। অর্থাৎ পদের ব্যক্ত্যর্থ বা জাত্যর্থের কোনো একটির হ্রাস বা বৃদ্ধি হয় তখন অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে। যুক্তিবিদ্যায় পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির এই নিয়মটি 'বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির নিয়ম' বলে পরিচিত। তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ যখন ব্যক্ত্যর্থ তখন জাত্যর্থ শুধু আত্তার দেখানো হয়েছে। একইভাবে যখন ব্যক্তর্থ ৭৫ ও ৫০ তখন জাত্যর্থ 'ডাক্তার + নিয়মানুবর্তিতা' এবং 'ডাক্তার + নিয়মানুবর্তিতা + মানবিক' উপস্থাপন করা হয়েছে । অর্থাৎ, সংখ্যা যখন বেশি গুণ তখন কম; আবার, গুণ যখন বেশি সংখ্যা তখন কম । এখানে সংখ্যা ও গুণের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধি দেখানো হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের দৃশ্যকল্প-২ দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধি প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ পদের যে সম্পর্কের ইঙ্গিত রয়েছে তা পাঠ্যবইয়ের আলোকে …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর