উদ্দীপকে পদের কোন সম্পর্কের প্রতিফলন ঘটেছে?
উত্তর: উদ্দীপকে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়মের বিপরীতমুখী সম্পর্কের প্রতিফলন ঘটেছে।পদের ব্যক্ত্যর্থ হলো কোনো পদের সংখ্যা বা পরিমাণের দিক। আর জাত্যর্থ হলো কোনো পদের গুণের দিক। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়ম অনুসারে ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে, ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে। অপরদিকে, জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে, জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে। যেমন- সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বেড়ে গেলে দুর্নীতির পরিমাণ কমে যায়। আবার শিক্ষিতের হার কমে গেলে দুর্নীতির পরিমাণ বেড়ে যায়।উদ্দীপকে দেখা যায়, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশসহ সারাবিশ্বের নেতারা সচেতন। অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিন দিন করোনা। রোগীর সংখ্যা কমছে। এই রোগীর সংখ্যা কমাতে হলে দেশের জনগণের সচেতনতা বাড়াতে হবে। যতই দেশের জনগণ সচেতন হবে ততই এই রোগীর সংখ্যা কমবে। যা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস-বৃদ্ধির নিয়মের বিপরীতমুখী সম্পর্ককে প্রকাশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পদের কোন সম্পর্কের প্রতিফলন ঘটেছে?
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর