উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি সম্পর্কে পাঠ্যপুস্তকের আলোকে তোমার মত ও যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি তথা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের হ্রাস- বৃদ্ধির নিয়মের বিপরীতমুখী সম্পর্কটি পাঠ্যপুস্তকের আলোকে যৌক্তিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। তবে এই সম্পর্ক বিপরীতমুখী। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক রয়েছে। ব্যক্ত্যর্থের দিক থেকে কোনো পদের ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পায় তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে 'জীব' হলে জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কমে কেবল 'জীববৃত্তি' হয়। আবার, যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে যায় তখন পদটির জাত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'জীব' পদটির ব্যক্ত্যর্থ কমে যখন কেবল 'মানুষ' পদ হয় তখন জাত্যর্থ 'জীববৃত্তি' থেকে বৃদ্ধি পেয়ে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি হয়। জাত্যর্থের দিক থেকে যখন একটি পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদটির জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে বাড়িয়ে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা করা হলে ব্যক্ত্যর্থ কমে 'সকল মানুষ' থেকে কেবল 'শিক্ষিত মানুষ' হয়। আবার, যখন কোনো পদের জাত্যর্থ কমে যায় তখন পদটির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'শিক্ষিত মানুষ' পদটির জাত্যর্থ কমিয়ে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও শিক্ষা থেকে কেবল 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' করা হলে ব্যক্ত্যর্থ 'শিক্ষিত মানুষ' থেকে বেড়ে 'সকল মানুষ' হয়। আলোচনা শেষে বলা যায়, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে। তেমনিভাবে সচেতনতা নামক জাত্যর্থ বৃদ্ধির মাধ্যমে আমরা করোনা রোগীর সংখ্যা (ব্যক্ত্যর্থ) হ্রাস করতে পারি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি সম্পর্কে পাঠ্যপুস্তকের আলোকে তোমার মত ও য…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর