উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতার বিশ্লেষণ করো।
উত্তর: পদের ব্যাপ্যতার দিক থেকে উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যটি হলো সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য।যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য।উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যটি হলো 'প্রত্যেক মানুষ নয় সত্যনিষ্ঠ'। এটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য। এখানে উদ্দেশ্য 'মানুষ' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। অর্থাৎ মানুষ বলতে পৃথিবীর সকল মানুষকেই বোঝানো হয়েছে। আবার বিধেয় সত্যনিষ্ঠ পদটিও সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ 'সত্যনিষ্ঠ' পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক নঞর্থক বা E- যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের (iii)-এ নির্দেশিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতার বিশ্লেষণ …
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর