উদ্দীপক (i) ও (ii) এ নির্দেশিত যুক্তিবাক্যের স্বরূপ, পার্থক্য ও পদের ব্যাপ্যতার নিয়ম বিশ্লেষণ করো। মত দাও।
উত্তর: উদ্দীপকের (i) ও (ii)-এ নির্দশিত যুক্তিবাক্য হলো যথাক্রমে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য।যে যুক্তিবাক্যের বিধেয় পুদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য বলে। উদ্দীপকের (i)-এ উল্লেখিত 'প্রত্যেক রাজনীতিবিদ হন নিঃস্বার্থ নেতা'- এটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যকে নির্দেশ করে। আবার, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। তাই উদ্দীপকের (ii)-এ উল্লেখিত 'কোনো বীর নয় কাপুরুষ' একটি সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য।সার্বিক যুক্তিবাক্য হিসেবে (i)-এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে বিধেয় পদটি অব্যাপ্য। যেমন-A- প্রত্যেক রাজনীতিবিদ হন নিঃস্বার্থ নেতা। এখানে উদ্দেশ্য 'প্রত্যেক রাজনীতিবিদ' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। কিন্তু বিধেয় 'নিঃস্বার্থ নেতা' পদটিকে সামগ্রিক অর্থে গ্রহণ করা হয়নি। এক্ষেত্রে নিঃস্বার্থ নেতা হয় কিছু কিছু মানুষ। তাই A-যুক্তিবাক্যে বিধেয় পদটি অব্যাপ্য। পক্ষান্তরে, সার্বিক যুক্তিবাক্য হিসেবে (ii)-এর উদ্দেশ্য পদটি ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্য হিসেবে (ii)-এর বিধেয় পদটিও ব্যাপ্য। যেমন- E- কোনো বীর নয় কাপুরষ। এ যুক্তিবাক্যে উদ্দেশ্য 'বীর' পদটি সামগ্রিক অর্থে গৃহীত হয়েছে। অর্থাৎ বীর বলতে পৃথিবীর সকল বীরকে বোঝানো হয়েছে। তাই E-যুক্তিবাক্যে উদ্দেশ্য পদটি ব্যাপ্য। আবার বিধেয় 'কাপুরুষ' পদটিও সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ কাপুরুষ পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে বীর সম্পর্কে অস্বীকার করা হয়েছে। সুতরাং E-যুক্তিবাক্যের বিধেয় পদটিও ব্যাপ্য।আলোচনা শেষে বলা যায়, সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য ও সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের মধ্যে বৈপরীত্য থাকলেও উভয়ের মধ্যে বেশ মিলও রয়েছে। উভয় যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা যুক্তির বৈধতা বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক (i) ও (ii) এ নির্দেশিত যুক্তিবাক্যের স্বরূপ, পার্থক্য ও পদে…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর