হৃদম ও আশার কথায় যে দুটি বাক্য প্রকাশ পেয়েছে সেগুলোর তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: হৃদমের কথায় সরল যুক্তিবাক্য ও আশার কথায় প্রাকল্পিক যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে।যে যুক্তিবাক্যে একটি মাত্র অবধারণ প্রকাশ করা হয় তাকে সরল যুক্তিবাক্য বলে। যেমন— কক্সবাজার হয় এশিয়ার দীর্ঘতম সমুদ্র সৈকত। অন্যদিকে, যে সাপেক্ষ যুক্তিবাক্য যদি তাহলে শর্ত দ্বারা প্রকাশ করা হয় তাকে প্রাকারিক যুক্তিবাক্য বলে । যেমন— যদি আমরা সুন্দরবনে যাই তাহলে রয়েল বেঙ্গাল টাইগার দেখতে পাবো ।সংগত কারণে উভয় বাক্যের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যমূলক সম্পর্ক ল করা যায়। সাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়— উভয় যুক্তিবাক্য যুক্তিবিদ্যার ব্যবহৃত হয়। পাশাপাশি উভয় যুক্তিবাক্যে উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক ব্যবহৃত হয়। বৈসাদৃশ্যের ক্ষেত্রে দেখা যায়, সরল বাক্যে কোনো প্রকার শর্ত থাকে না কিন্তু প্রাকল্পিক যুক্তিবাক্যে শর্তের উল্লেখ থাকে। পাশাপাশি সরল যুক্তিবাক্যে একটি মাত্র বাক্য থাকে কিন্তু প্রাকল্পিক যুক্তিবাক্যে দুটি সরল যুক্তিবাক্য থাকে। এছাড়াও সরল যুক্তিবাক্যে শুধু হয়' সংযোজক ব্যবহৃত হয় । কিন্তু প্রাকল্পিক যুক্তিবাক্যে 'যদি-তাহলে' সংযোজক ব্যবহৃত হয়।সরল যুক্তিবাক্য সবসময় সত্য বা মিথ্যা হতে পারে কিন্তু প্রাকল্পিক যুক্তিবাক্যের ক্ষেত্রে তা সবসময় সম্ভব হয় না। সর্বোপরি সরল যুক্তিবাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও বিধেয় পদ থাকে। কিন্তু প্রাকল্পিক যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য ও বিধেয় পদ থাকে।পরিশেষে বলা যায়, সরল ও প্রকল্পিক যুক্তিবাক্যের মধ্যে যেমন সাদৃশ্য রয়েছে তেমনি বৈসাদৃশ্যও রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
হৃদম ও আশার কথায় যে দুটি বাক্য প্রকাশ পেয়েছে সেগুলোর তুলনামূলক সম…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর