চিত্র-২ দ্বারা কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-২ দ্বারা বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। অর্থাৎ এ যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে বিশেষ। এ কারণে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়। যেমন- 'কিছু মানুষ হয় কবি'। এখানে বিধেয় 'কবি পদটি উদ্দেশ্য মানুষ পদটির অংশবিশেষ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। তাই উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হয়েছে ।তেমনি উদ্দীপকের চিত্র-২ এ দেখানো হয়েছে যে, উভয় পদই অব্যাপ্য। এই তথ্যটি কেবল যুক্তিবাক্যের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ বিশেষ যুক্তিবাক্য হওয়ার কারণে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি অব্যাপ্য হয়। অন্যদিকে সদর্থক বাক্য হওয়ার জন্য এর বিধেয় পদটিও অব্যাপ্য হয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ দ্বারা কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর