ধারণা-২ এ উল্লেখিত শব্দগুলো কোন ধরনের শব্দ? ব্যাখ্যা করো।
উত্তর: ধারণা-২ এ উল্লেখিত শব্দগুলো সহ-পদযোগ্য শব্দ।নিচে তা ব্যাখ্যা করা হলো-পদ হওয়ার যোগ্যতা বা অযোগ্যতার ভিত্তিতে শব্দকে তিনভাগে ভাগ করা যায়, যার একটি হলো সহ-পদযোগ্য শব্দ। যেসব শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। যেমন— খানা, খানি ইত্যাদি। এরূপ শব্দ পদ নয়। এক্ষেত্রে খানা, খানি অন্য শব্দের সাথে যুক্ত হয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন— পুস্তকখানা, টেবিলখানি ইত্যাদি ।তেমনি উদ্দীপকের ধারণা-২ এ উল্লেখিত “টি, টা, খানা, খানি, ও, এবং শব্দগুলো যুক্তিবিদ্যায় সহ-পদযোগ্য শব্দ হিসেবে অভিহিত। এসব শব্দ অন্য শব্দের সাথে যুক্ত হে ব্যবহৃত হতে পারে। তাই বলা যায়, ধারণা-২ এ উল্লেখিত 'টি, টা, খানা, খানি, ও, এবং শব্দগুলো হলো সহ-পদযোগ্য শব্দ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ধারণা-২ এ উল্লেখিত শব্দগুলো কোন ধরনের শব্দ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর