ধারণা-১ ও ধারণা-৩ এ উল্লেখিত সবগুলো শব্দ কি পদ হওয়ার যোগ্য? উত্তরের পক্ষে মতামত দাও।
উত্তর: ধারণা-১ ও ধারণা-৩ এ উল্লিখিত শব্দগুলোর মধ্যে ধারণা-১ এ উল্লেখিত শব্দগুলো পদ হলেও ধারণা-৩ এর শব্দগুলো পদ নয়।নিচে উত্তরের পক্ষে আমার মতামত দেওয়া হলো-যুক্তিবিদ্যায় পদ বলতে সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে বোঝায় যা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে। এ কারণে যে শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় তাকে 'পদযোগ্য শব্দ' বলে। যেমন— ধারণা-১ এ উল্লেখিত 'ফুল, সুন্দর, চাঁদ, মিষ্টি' পদগুলি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে। যেমন- সকল ফুল হয় সুন্দর। এখানে 'ফুল' ও 'সুন্দর' শব্দ দুটি যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়রূপে ব্যবহৃত হয়েছে। এ কারণে এ ধরনের শব্দ পদ হওয়ার যোগ্য।আবার, যে শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে 'পদ-নিরপেক্ষ শব্দ বলে। এ ধরনের শব্দকে পদ বলা যায় না। যেমন- ধারণা-৩ এ উল্লেখিত, আহা, ওহো, মরি মরি। হায়! হায়!" এ শব্দগুলো কোনোযুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হয় না। তাই এসব পদ- নিরপেক্ষ শব্দ। যুক্তিবিদ্যায় এ ধরনের শব্দকে পদ বলা যায় নাতাই বলা যায় যে, ধারণা-১ ও ধারণা-৩ এ উল্লেখিত শব্দগুলোর মধ্যে ধারণা-১ এ উল্লেখিত শব্দগুলো পদ হলেও ধারণা-৩ এর শব্দগুলো পদ হওয়ার যোগ্য নয় ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ধারণা-১ ও ধারণা-৩ এ উল্লেখিত সবগুলো শব্দ কি পদ হওয়ার যোগ্য? উত্তরে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর