শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ আলোকে নিরপেক্ষ যুক্তিবাক্যের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-২ যুক্তিবাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য।. দৃশ্যকল্প-১ আলোকে নিরপেক্ষ যুক্তিবাক্যের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-সম্পর্ক অনুসারে যুক্তিবাক্যকে যে দুইভাগে ভাগ করা যায় তার একটি হলো নিরপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে।দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যটি হলো— শাপলা হয় জাতীয় ফুল। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ক কোনো প্রকার শর্তের অধীন নয়। তাই এটি নিরপেক্ষ যুক্তিবাক্য। গঠন অনুযায়ী একটি নিরপেক্ষ যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। একটি যুক্তিবাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটিই হলো উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই বিধেয়। আর উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে সংযোজক। দৃশ্যকল্প-১ এর 'শাপলা' পদটি উদ্দেশ্য, 'জাতীয় ফুল' পদটি বিধেয় এবং 'হয়' নামক সংযোজনের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। এভাবেই নিরপেক্ষ যুক্তিবাক্য উদ্দেশ্য-সংযোজক-বিধেয় আকারে প্রকাশিত হয়।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ আলোকে নিরপেক্ষ যুক্তিবাক্যের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: শাপলা হয় জাতীয় ফুল।দৃশ্যকল্প-২: যদি ফুল ফোটে তবে বসন্ত আসে।দৃশ্যকল্প-৩: সে ঢাকা যাবে অথবা খুলনা যাবে।

Chittagong · 2021

উত্তর

দুটি ধারণার মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক মানসিক অবস্থাকে অবধারণ বলে।

উত্তর

'এবং' শব্দটি অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বলে 'এবং' শব্দটিকে সহ-পদযোগ্য শব্দ বলে। যে শব্দ অন্য শব্দের সাহায্য নিয়ে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে সহ-পদযোগ্য শব্দ বলে। যেমন: রহিম এবং করিম হয় দুই ভাই'। এখানে 'এবং' শব্দটি অন্য শব্দের সাহায্যে যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে। তাই 'এবং' শব্দটি সহ-পদযোগ্য শব্দ ।

উত্তর

দৃশ্যকল্প-২ যুক্তিবাক্যটি একটি নিরপেক্ষ যুক্তিবাক্য।. দৃশ্যকল্প-১ আলোকে নিরপেক্ষ যুক্তিবাক্যের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-সম্পর্ক অনুসারে যুক্তিবাক্যকে যে দুইভাগে ভাগ করা যায় তার একটি হলো নিরপেক্ষ যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ক কোনো প্রকার শর্তের ওপর নির্ভরশীল নয় তাকে নিরপেক্ষ যুক্তিবাক্য বলে।দৃশ্যকল্প-১ এর যুক্তিবাক্যটি হলো— শাপলা হয় জাতীয় ফুল। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার সম্পর্ক কোনো প্রকার শর্তের অধীন নয়। তাই এটি নিরপেক্ষ যুক্তিবাক্য। গঠন অনুযায়ী একটি নিরপেক্ষ যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। একটি যুক্তিবাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটিই হলো উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই বিধেয়। আর উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে সংযোজক। দৃশ্যকল্প-১ এর 'শাপলা' পদটি উদ্দেশ্য, 'জাতীয় ফুল' পদটি বিধেয় এবং 'হয়' নামক সংযোজনের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। এভাবেই নিরপেক্ষ যুক্তিবাক্য উদ্দেশ্য-সংযোজক-বিধেয় আকারে প্রকাশিত হয়।

উত্তর

দৃশ্যকল্প-২ যুক্তিবাক্যটি প্রাকল্পিক যুক্তিবাক্য এবং দৃশ্যকল্প-৩ যুক্তিবাক্যটি বৈকল্পিক যুক্তিবাক্য। প্রাকল্পিক ও বৈকল্পিক উভয় প্রকার যুক্তিবাক্যই হলো সাপেক্ষ যুক্তিবাক্য।নিচে তা বিশ্লেষণ করা হলো-দৃশ্যকল্প-২ এর যুক্তিবাক্যটি হলো- 'যদি ফুল ফোটে তবে বসন্ত আসে। এই যুক্তিবাক্যটি যদি তবে' নামক শর্ত দ্বারা যুক্ত।। আর যে যৌগিক যুক্তিবাক্য যদি তবে বা অনুরূপ শর্ত দ্বারা গঠিত তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্য এক প্রকার সাপেক্ষ যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের প্রথম অংশকে বলে 'পূর্বগ' এবং দ্বিতীয় অংশকে বলে 'অনুগ প্রাকল্পিক যুক্তিবাক্যের 'পূবর্গ' ও 'অনুগ' পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে।আবার দৃশ্যকল্প-৩ এর যুক্তিবাক্যটি হলো— 'সে ঢাকা যাবে অথবা খুলনা যাবে এই যুক্তিবাক্যটি 'অথবা' দ্বারা যুক্ত একটি যৌগিক যুক্তিবাক্য। আর যে যুক্তিবাক্যে দুই বা ততোধিক সরল বাক্য 'বা', 'অথবা' ইত্যাদি বিকল্প শব্দ দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। বৈকল্পিক যুক্তিবাক্য এক প্রকার সাপেক্ষ যুক্তিবাক্য ।তাই বলা যায় যে, দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর যুক্তিবাক্য যথাক্রমে প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্য। আর প্রাকল্পিক ও বৈকল্পিক উভয় প্রকার যুক্তিবাক্যই সাপেক্ষ যুক্তিবাক্য। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ উভয়ই সাপেক্ষ যুক্তিবাক্য।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।