উদ্দীপকে নির্দেশিত বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মাধ্যমে পদের বাস্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্কের বিষয়টি নির্দেশিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতক্রমে হ্রাস- বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান।ব্যাখ্যা করা হলো-ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ পদের গুরুত্বপূর্ণ দুটি দিক। একটি পদের সংখ্যার দিক এবং অন্যটি পদের গুণের দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তবে এই সম্পর্ক বিপরীতমুখী। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের সম্পর্ককে চারভাগে ব্যাখ্যা করা যায়। যথা- (১) পদের ব্যস্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে, (২) ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে, (৩) জাত্যর্থ বাড়লে ব্যক্ত্যর্থ কমে এবং (৪) জাত্যর্থ কমলে ব্যক্ত্যর্থ বাড়ে।উদ্দীপকের চিত্রে দেখা যাচ্ছে যে, ব্যক্ত্যর্থ যখন কমেছে তখন জাত্যর্থ বেড়েছে। অর্থাৎ, স্বাস্থ্যবিধির বিষয়গুলো যখন কমেছে তখন সংক্রামণ বেড়েছে, আবার স্বাস্থ্যবিধির বিষয়গুলো যখন বেড়েছে তখন সংক্রমণ কমেছে। তাই এটির দ্বারা পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির বিষয়টি প্রতিফলিত হয়েছে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত বিষয়টি ব্যাখ্যা করো।
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর