দৃশ্যকল্প-২ এ মধ্যপদ নির্ণয় করে সহানুমানে তার ভূমিকা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মধ্যপদ হলো 'মহৎ ব্যক্তি।সহানুমানে এর ভূমিকা ব্যাখ্যা করা হলো-সহানুমানে তিনটি পদের একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে । সহানুমানে মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে ব্যবহৃত হয়। প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে অনিবার্য সম্পর্ক তৈরি করে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ যুক্তিটি হলো- সকল মহৎ ব্যক্তি হন পরোপকারী। সদানন্দ হন মহৎ ব্যক্তি । সদানন্দ হন পরোপকারী। এই যুক্তিটিতে 'মহৎ ব্যক্তি' পদটি উভয় আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক তৈরি করেছে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ 'মহৎ ব্যক্তি' হলো মধ্যপদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ মধ্যপদ নির্ণয় করে সহানুমানে তার ভূমিকা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর