দৃশ্যকল্প-১ এ যুক্তিবাক্যর গঠনগত যে শ্রেণিবিভাগকে নির্দেশ করা হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর প্রথম যুক্তিবাক্যটি হলো সরল যুক্তিবাক্য এবং দ্বিতীয় যুক্তবাক্যটি হলো যৌগিক যুক্তিবাক্য।ব্যাখ্যা করা হলো-গঠনগত দিক থেকে যুক্তিবাক্য সরল ও যৌগিক এই দুই শ্রেণিতে বিভক্ত। যে যুক্তিবাক্যে একটিমাত্র অবধারণ প্রকাশিত হয় বা একটিমাত্র উক্তি বিবৃত হয় তাকে সরল যুক্তিবাক্য বলে। দৃশ্যকল্প-১ এর প্রথম যুক্তিবাক্যটি হলো- 'শিয়াল হয় চালাক'। এই যুক্তিবাক্যটিতে একটিমাত্র অবধারণ প্রকাশিত হয়েছে। এখানে উদ্দেশ্য (শিয়াল) পদটি বিধেয় (চালাক) পদকে স্বীকার করে বিবৃতি প্রকাশ করেছে। তাই এটি সরল যুক্তিবাক্য।যে যুক্তিবাক্যে একাধিক অবধারণ প্রকাশিত হয় বা একাধিক উক্তি বিবৃত হয় অকে যৌগিক যুক্তিবাক্য বলে। দৃশ্যকল্প-১ এর দ্বিতীয় যুক্তিবাক্যটি হলো— 'চিতা হয় হিংস্র ও দ্রুতগামী। এখানে দুটি সরল যুক্তিবাক্য যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করা হয়েছে। কেননা এখানে 'চিতা হয় হিংস্র' এবং 'চিতা হয় দ্রুতগামী' এই দুটি সরল বাক্য যুক্ত হয়ে যৌগিক যুক্তিবাক্য গঠন করা হয়েছে। সুতরাং বলা যায় যে, দৃশ্যকল্প-১ এর মাধ্যমে যুক্তিবাক্যের গঠনগত শ্রেণিবিভাগ প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যুক্তিবাক্যর গঠনগত যে শ্রেণিবিভাগকে নির্দেশ করা হয়েছ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর