দৃশ্যকল্প-২ এ যুক্তিবাক্যের তাৎপর্যমূলক যে শ্রেণিবিভাগকে নির্দেশ করা হয়েছে তা বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ যুক্তিবাক্যের তাৎপর্যগত শ্রেণিবিভাগ যথা- সংশ্লেষক ও বিশ্লেষণ যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে। তাৎপর্যগত দিক থেকে সংশ্লেষক ও বিশ্লেষণ যুক্তিবাক্যের মধ্যে ভিন্নতা রয়েছে।নিচে এদের শ্রেণিবিভাগ বিশ্লেষণ করা হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের জাত্যর্থ বিশ্লেষণ না করে নতুন কোনো তথ্য প্রদান করে তাকে সংশ্লেষক যুক্তিবাক্য বলে। এই প্রকার যুক্তিবাক্যের বিধেয় পদে নতুন তথ্য পাওয়া যায়। দৃশ্যকল্প-২ এর প্রথম যুক্তিবাক্যটি হলো— 'সালমান হয় চতুর। এই যুক্তিবাক্যটির বিধেয় পদটি (চতুর) উদ্দেশ্য পদ (সালমান) সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছে। তাই এই যুক্তিবাক্যটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য ।অপরদিকে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের জাত্যর্থ বা জাতার্থের অংশ বিশেষ তুলে ধরে তাকে বিশ্লেষক যুক্তিবাক্য বলে। এই প্রকার যুক্তিবাক্যের বিধেয় পদে উদ্দেশ্য পদকেই বিভিন্নভাবে প্রকাশ করা হয়। দৃশ্যকল্প-২ এর দ্বিতীয় যুক্তিবাক্যটি হলো 'রত্নাঘর হয় হেঁশেল'। এখানে যুক্তিবাক্যের বিধেয় পদটি (হেঁশেল) উদ্দেশ্য পদ (রান্নাঘর) সম্পর্কে নতুন কোনো তথ্য প্রদান করেনি। তাই এটি বিশ্লেষণ যুক্তিবাক্য ।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, তাৎপর্যগত দিক থেকে যুক্তিবাক্য সংশ্লেষক ও বিশ্লেষণ এই দুইভাগে বিভক্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যুক্তিবাক্যের তাৎপর্যমূলক যে শ্রেণিবিভাগকে নির্দেশ কর…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর