চিত্র-১ এবং চিত্র-২ সম্পর্ক মূল্যায়ন করো।
উত্তর: চিত্র-১ দ্বারা ব্যক্ত্যর্থ এবং চিত্র-২ দ্বারা জাত্যর্থের দিকটি প্রতিফলিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।নিচে এদের বিপরীতমুখী সম্পর্ক মূল্যায়ন করা হলো-সাধারণত প্রতিটি পদের দুটি দিক থাকে। একটি পদের সংখ্যা এবং অন্যটি গুণের দিক। পদের সংখ্যার দিক হলো ব্যক্ত্যর্থ। তাই পদের ব্যক্ত্যর্থ হলো সংখ্যা বা বিস্তৃতির দিক। চিত্র-১ এ দেখানো হয়েছে যে, 'ক + খ + গ' এবং পরবর্তীতে ক + খ + গ = সংখ্যা। তাই চিত্র-১ পদের ব্যক্ত্যর্থকে প্রকাশ করেছে। অপরদিকে, একটি পদ যে আবশ্যিক গুণ বা গুণাবলিকে প্রকাশ করে তাকে ঐ পদের জাত্যর্থ বলে। চিত্র-২ এ চ + ছ + জ' এবং পরবর্তীতে চ + ছ + জ = গুণ দেখানো হয়েছে। তাই চিত্র-২ দ্বারা পদের জাত্যর্থ প্রকাশিত হয়েছে।সাধারণত পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান । যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে এবং যখন কোনো পদের ব্যক্ত্যর্থ কমে তখন তার জাত্যর্থ বাড়ে। যেমন: তেমনই দৃষ্টান্ত চিত্র-১ ও চিত্র-২ এ লক্ষ করা যায়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে। অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ এবং চিত্র-২ সম্পর্ক মূল্যায়ন করো।
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর