চিত্র-১ যে যুক্তিবাক্যটিকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-সার্বিক সদর্থক যুক্তিবাক্যের ব্যাপ্যতার চিত্র যেভাবে উপস্থাপন করা হয় চিত্র-১ সেভাবে উপস্থাপিত হয়েছে। গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়, যার একটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A-যুক্তিবাক্য বলে। A-যুক্তিবাক্যটি পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যেমন: 'সকল কবি হয় জ্ঞানী'— যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। তাই এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য ।তেমনি উদ্দীপকের চিত্র-১ দ্বারা নির্দেশিত যুক্তিবাক্যটির উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর ব্যাপ্যতার নিয়মানুযায়ী সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ বাপ্য হয়। তাই বলা যায়, চিত্র-১ দ্বারা সার্বিক সমর্থক বা A-যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ যে যুক্তিবাক্যটিকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো।
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর