দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এ যথাক্রমে বাক্য ও যুক্তিবাক্যের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিজ নিজ বৈশিষ্ট্যের কারণে বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য বিদ্যমান।এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে শব্দ বা শব্দ সমষ্টি মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। এই বাক্য হলো ব্যাকরণের বাক্য। ব্যাকরণে বাক্যের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যার একটি হলো বিস্ময়সূচক বাক্য। এই বাক্যের মাধ্যমে আবেগ, অনুভূতি প্রকাশিত হয়। দৃষ্টান্ত-২-এর বাক্যটি হলো— 'আহা! কী চমৎকার দৃশ্য!'। এই বাক্যে বিস্ময় বা আবেগ প্রকাশ করা হয়েছে। তাই এটি ব্যাকরণের বিস্ময়সূচক বাক্য ।অপরদিকে, দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্যে দুটি পদ থাকে এবং পদ দুটি সংযোজক দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে। দৃষ্টান্ত-৩ বাক্যটি হলো-- 'পৃথিবী হয় গোলাকার'। এই বাক্যটিতে দুটি পদ সংযোজক দ্বারা যুক্ত হয়েছে। অর্থাৎ বাক্যটি 'উদ্দেশ্য-সংযোজক-বিধেয়' আকারে গঠিত হয়েছে। তাই দৃষ্টান্ত-৩ বাক্যটি যুক্তিবাক্য ।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যুক্তিবাক্যে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকে। কিন্তু বাক্যে তা থাকে না। বাক্য ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে কিন্তু যুক্তিবাক্য তা পারে না। এসব কারণে দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ এর মধ্যে পার্থক্য বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ ও দৃষ্টান্ত-৩ পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর