দৃশ্যকল্প-৩ কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A-যুক্তিবাক্যকে নির্দেশ করে। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়, যার প্রথমটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন: 'সকল ফুল হয় সুন্দর'। এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। তাই এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এ যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। পাশাপাশি এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য হয়।তেমনি দৃশ্যকল্প-৩ এর চিত্রটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে উদ্দেশ্য পদকে ব্যাপ্য দেখানো হয়েছে। তাই বলা যায় যে দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশিত করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর