দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ পরস্পর কীভাবে ভিন্ন? পদের ব্যাপ্যতার আলোকে বিশ্লেষণ করো
উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ মাধ্যমে যথাক্রমে সার্বিক নঞর্থক বা E- যুক্তিবাক্য এবং বিশেষ সদর্থক বা I-যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর ব্যাপ্যতার দিক থেকে উভয় প্রকার যুক্তিবাক্য পরস্পর বিপরীত।যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। E-যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে নঞর্থক। আর বাপ্যতার দিক থেকে এই যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য হয়। দৃশ্যকল্প-১ এর চিত্রটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই দৃশ্যকল্প-১ দ্বারা E-যুক্তিবাক্য সার্বিক নঞর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।অপরদিকে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যস্তার্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বা । যুক্তিবাক্য বলে। । যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে সদর্থক। আর ব্যাপ্যতার নিয়মানুযায়ী এই প্রকার যুক্তিবাক্যের কোনো পদ ব্যাপ্য নয়। দৃশ্যকল্প-২ এর চিত্রটি এমনভাবে দেখানো হয়েছে যেখানে কোনো পদই ব্যাপ্য নয়। তাই দৃশ্য-২ দ্বারা বিশেষ সদর্থক বা । যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।তাই বলা যায় যে, যে, দৃশ্যকল্প-১ এর উভয় পদ ব্যাপ্য কিন্তু দৃশ্যকা- ২ এর কোনো পদ ব্যাপ্য নয়। তাই ব্যাপ্যতার দিক থেকে দৃশ্যকল্প- দৃশ্যকল্প-২ পরস্পর ভিন্ন ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ পরস্পর কীভাবে ভিন্ন? পদের ব্যাপ্যতার আলোক…
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর