নাবিলের অনুমানটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নাবিলের অনুমানটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-আমরা জানি,সহানুমানে তিনটি পদ থাকে এবং প্রত্যেকটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। এটি সহানুমানের একটি আবশ্যিক নিয়ম। কোনো কারণে সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করে তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহার করলে অনুপপত্তি ঘটে। সহানুমানের এই অনুপপত্তিকে চতুষ্পদী অনুপপত্তি বলে।সব গরু ঘাস খায়,আবার সব মানুষ গরু খায় তাই বলা যায় মানুষ ঘাস খায়।তেমনি উদ্দীপকের নাবিল বলে, 'সব মাছ কেঁচো খায়, আবার সব মানুষ মাছ খায়; তাই বলা যায়, সব মানুষ কেঁচো খায়। সে এই অনুমানটিতে তিনটির পরিবর্তে চারটি পদ যথা— ১. সব মাছ, ২. কেঁচো খায়, ৩. সব মানুষ এবং ৪. মাছ খায় ব্যবহার করেছে। তাই নাবিলের অনুমানটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
নাবিলের অনুমানটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর