শেয়ারFacebookWhatsApp

সাকিবের অনুমানের গঠন প্রণালী বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের সাকিবের অনুমানটি সহানুমান। নিচে সাকিবের অনুমানের গঠন প্রণালী বিশ্লেষণ করা হলো-অনুমান হিসেবে সহানুমান সুনির্দিষ্ট নিয়মে গঠিত হয়ে থাকে। সহানুমানে যুক্তভাবে গৃহীত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। একটি সহানুমানে মোট তিনটি যুক্তিবাক্য থাকে। এদের মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। পাশাপাশি সহানুমানে মোট তিনটি পদ থাকে এবং প্রত্যেকটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে বলে প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে অপ্রধান পদ। আর যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে।তেমনি উদ্দীপকের সাকিব বলেছে, 'সব মানুষ হয় স্নেহপরায়ণ, সব মা হয় মানুষ, অতএব সব মা হয় স্নেহপরায়ণ।' তার এই অনুমানটিতে মোট তিনটি যুক্তিবাক্য আছে, যার দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। এখানে তিনটি পদ আছে এবং প্রত্যেকটি পদ দুইবার করে ব্যবহৃত হয়েছে। তাই বলা যায়, সাকিবের অনুমানটি সহানুমানের নিয়মে গঠিত হয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

সাকিবের অনুমানের গঠন প্রণালী বিশ্লেষণ করো।

উদ্দীপক

নাবিল তার বন্ধু সাকিবকে বলেছে জানিস, “সব মাছ কেঁচো খায়, আবার সব মানুষ মাছ খায়; তাই বলা যায়, সব মানুষ কেঁচো খায়।” তখন সাকিব আবার তাকে বললো, “সব মানুষ হয় স্নেহপরায়ণ, সব মা হয় মানুষ, অতএব সব মা হয় স্নেহপরায়ণ।”

Chittagong · 2021

উত্তর

অনুমানের প্রদত্তবাক্য বলতে আশ্রয়বাক্যকে বোঝায়।

উত্তর

আবর্তনের নিয়ম অনুযায়ী 'OO^{\prime} যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয় ।'OO^{\prime} যুক্তিবাক্য হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং বিধেয় পদ ব্যাপ্য হয়। 'OO^{\prime} যুক্তিবাক্যের আবর্তন করা হলে অব্যাপ্য উদ্দেশ্য পদ বিধেয় হিসেবে ব্যবহৃত হয় এবং ব্যাপ্য হয় । যা আবর্তনের নিয়ম বিরুদ্ধ। তাই 'OO^{\prime} যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকে নাবিলের অনুমানটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-আমরা জানি,সহানুমানে তিনটি পদ থাকে এবং প্রত্যেকটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। এটি সহানুমানের একটি আবশ্যিক নিয়ম। কোনো কারণে সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করে তিনটির পরিবর্তে চারটি পদ ব্যবহার করলে অনুপপত্তি ঘটে। সহানুমানের এই অনুপপত্তিকে চতুষ্পদী অনুপপত্তি বলে।সব গরু ঘাস খায়,আবার সব মানুষ গরু খায় তাই বলা যায় মানুষ ঘাস খায়।তেমনি উদ্দীপকের নাবিল বলে, 'সব মাছ কেঁচো খায়, আবার সব মানুষ মাছ খায়; তাই বলা যায়, সব মানুষ কেঁচো খায়। সে এই অনুমানটিতে তিনটির পরিবর্তে চারটি পদ যথা— ১. সব মাছ, ২. কেঁচো খায়, ৩. সব মানুষ এবং ৪. মাছ খায় ব্যবহার করেছে। তাই নাবিলের অনুমানটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের সাকিবের অনুমানটি সহানুমান। নিচে সাকিবের অনুমানের গঠন প্রণালী বিশ্লেষণ করা হলো-অনুমান হিসেবে সহানুমান সুনির্দিষ্ট নিয়মে গঠিত হয়ে থাকে। সহানুমানে যুক্তভাবে গৃহীত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। একটি সহানুমানে মোট তিনটি যুক্তিবাক্য থাকে। এদের মধ্যে দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। পাশাপাশি সহানুমানে মোট তিনটি পদ থাকে এবং প্রত্যেকটি পদ দুইবার করে ব্যবহৃত হয়। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে বলে প্রধান পদ। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে অপ্রধান পদ। আর যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে।তেমনি উদ্দীপকের সাকিব বলেছে, 'সব মানুষ হয় স্নেহপরায়ণ, সব মা হয় মানুষ, অতএব সব মা হয় স্নেহপরায়ণ।' তার এই অনুমানটিতে মোট তিনটি যুক্তিবাক্য আছে, যার দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। এখানে তিনটি পদ আছে এবং প্রত্যেকটি পদ দুইবার করে ব্যবহৃত হয়েছে। তাই বলা যায়, সাকিবের অনুমানটি সহানুমানের নিয়মে গঠিত হয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।