উদ্দীপকের কোন দৃষ্টান্তটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ১ম দৃষ্টান্তটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের নিয়মানুযায়ী গঠিত হয়েছে বলে ১ম দৃষ্টান্তটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।নিচে তা ব্যাখ্যা করা হলো-গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়, যার একটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। এ প্রকার যুক্তিবাক্যকে 'A [গণিত] দ্বারা প্রতীকায়িত করা হয়। এটি গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক । উদ্দীপকের ১ম দৃষ্টান্তটি হলো 'সকল ছাত্র হয় মেধাবী'। এই যুক্তিবাক্যের বিধেয় (মেধাবী) পদটি উদ্দেশ্য পদের (ছাত্র) সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। তাই বলা যায়, সার্বিক সদর্থক এর বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন দৃষ্টান্তটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং কেন? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর