সকল দৃষ্টান্তে 'মেধাবী' পদটির ব্যাপ্যতার তুলনামূলক বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকের সকল দৃষ্টান্তে 'মেধাবী' পদটি সমানভাবে ব্যাপ্য নয়। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এটি ব্যাপ্য; আবার কোনো ক্ষেত্রে এটি অব্যাপ্য।নিচে পদটির ব্যাপ্যতার তুলনামূলক বিশ্লেষণ করা হলো-উদ্দীপকের ১ম দৃষ্টান্তটি একটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য হয়। ১ম দৃষ্টান্তে 'মেধাবী' পদটি সার্বিক সদর্থক যুক্তিবাক্যের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই ১ম দৃষ্টান্তে 'মেধাবী' পদটি ব্যাপ্য নয়। আবার ২য় দৃষ্টান্তটি একটি বিশেষ সদর্থক বা j-যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়মানুযায়ী বিশেষ সদর্থক যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। তাই ২য় দৃষ্টান্তে 'মেধাবী' পদটি বিধেয় হিসেবে ব্যবহৃত হলেও এটি ব্যাপ্য নয় । ৩য় দৃষ্টান্তের যুক্তিবাক্যটি একটি বিশেষ নঞর্থক বা O-যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়মানুযায়ী O-যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য এবং উদ্দেশ্য পদ অব্যাপ্য। যেহেতু ৩য় দৃষ্টান্তে মেধাবী পদটি বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি ব্যাপ্য।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, মেধাবী পদটি উদ্দীপকের প্রতিটি দৃষ্টান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী মেধাবী পদটি কেবল ৩য় দৃষ্টান্তে ব্যাপ্য হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সকল দৃষ্টান্তে 'মেধাবী' পদটির ব্যাপ্যতার তুলনামূলক বিশ্লেষণ করো
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর