দৃশ্যকল্প-৩ এ কোন ধরনের যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ এ সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে।ব্যাখ্যা করা হলো-সার্বিক নঞর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। অর্থাৎ এখানে উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ বিধেয়কে | অস্বীকার করা হয়। ব্যাপ্যতার নিয়মানুযায়ী এরূপ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য হয়। কারণ সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার, যুক্তিবাক্যটি নঞর্থক বলে বিধেয় পদও ব্যাপ্য। দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে, 'কোনো গাছের ডাল নয় সবুজ। এখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই সার্বিকভাবে গৃহীত হয়েছে। ফলে যুক্তিবাক্যটির উভয় পদই ব্যাপ্য।তাই বলা যায়, দৃশ্যকল্প-৩ এ সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ কোন ধরনের যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর