দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ মধ্যে কোন বিষয়টি যুক্তিবিদ্যায় বেশি কার্যকর? মতামত দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ব্যাবহারিক বা কলাবিদ্যার বিষয়টি প্রতিফলন ঘটেছে এটি দৃশ্যকল্প-১ এ তাত্ত্বিক বিষয় থেকে বেশি কার্যকর।নিচে এ বিষয়ে মতামত দেওয়া হলো-যুক্তিবিদ্যার দুটি প্রধান দিক হলো— তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং ব্যাবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিষয়ের সুশৃঙ্খল ও সুসংবদ্ধ আলোচনা হচ্ছে বিজ্ঞান । অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। যেমন— পদার্থবিজ্ঞান পদার্থের গঠন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করে । এর মাধ্যমে আমরা পদার্থ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান লাভ করি। অন্যদিকে, কলাবিদ্যা হচ্ছে একটি প্রায়োগিক বিদ্যা, যা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার নিয়ম-কানুন ও কলা-কৌশল শিক্ষা দেয়।তেমনি দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ যথাক্রমে সাকিব ও নাবিল যে জ্ঞান অর্জন করেছে তা বিজ্ঞান ও কলা। এসব জ্ঞান তাত্ত্বিক ও ব্যাবহারিক উভয় বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, বিজ্ঞান ও কলাবিদ্যা যুক্তিবিদ্যার দুটি ভিন্ন দিক হলেও পরস্পর গভীরভাবে সম্পর্কিত। একটিকে ছাড়া অন্যটি পূর্ণাঙ্গ হতে পারে না। কেননা, বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে এবং কলাবিদ্যা বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন ও কৌশল শিক্ষা দেয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ মধ্যে কোন বিষয়টি যুক্তিবিদ্যায় বেশি কার…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর