জয়া ও নাইমার বক্তব্যের মধ্যে কোনটি যুক্তিবাক্য? উভয়ের বক্তব্যের মধ্যে পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে জয়া ও নাইমার বক্তব্যের মধ্যে নাইমার বক্তব্যটি যুক্তিবাক্য তবে বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে।নিচে তা বিশ্লেষণ করা হলো-একটি বাক্য এক শব্দ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক শব্দ বিশিষ্টও হতে পারে। যেমন: "আগুন! তাড়াতাড়ি' ইত্যাদি। এই রকম এক শব্দেও বাক্য হয়। কেননা এভাবে মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব। কিন্তু যুক্তিবাক্য এক শব্দে হয় না, অন্তত তিনটি শব্দ দরকার হয় (উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক)।বাক্যের দুটি অংশই যথেষ্ট, যথা: উদ্দেশ্য ও বিধেয়। কিন্তু যুক্তিবাক্যের অন্তত তিনটি অংশ থাকতে হয়; যথা: উদ্দেশ্য, বিধেয় ও সংযোজক। বাক্যের মধ্যে সংযোজক অনেক সময় উহ্য থাকে, অথবা বিধেয়ের সাথে মিশে থাকে। কিন্তু যুক্তিবাক্যে সংযোজককে স্পষ্টভাবে প্রকাশ করতে হয়।তেমনি উদ্দীপকে বর্ণিত ঘটনায় জয়া বলে, তোমার কলমটি সুন্দর। এটি একটি বাক্য, কিন্তু যুক্তিবাক্যে নয়। যুক্তিবাক্যে হতে হলে সংযোজকেরও প্রয়োজন হয়। যা জয়ার বক্তব্যে নেই। তবে দৃশ্যটি হয় সুন্দর - নাইমার এই বক্তব্যে উদ্দেশ্য, বিধেয় ও সংযোজকের প্রতিফলন ঘটেছে। তাই বলা যায় এটি যুক্তিবাক্য ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
জয়া ও নাইমার বক্তব্যের মধ্যে কোনটি যুক্তিবাক্য? উভয়ের বক্তব্যের ম…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর