ব্যাপ্যতার নিয়মানুযায়ী চিত্র-২ ও চিত্র-৩ মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-২ মাধ্যমে সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের ইঙ্গিত পাওয়া যায় এবং চিত্র-৩ মাধ্যমে বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের ইঙ্গিত পাওয়া যায়।এদের মধ্যে যেসব পার্থক্য পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ করা হলো-উদ্দীপকের চিত্র-২ সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে প্রকাশ করে। এ যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে নঞর্থক। অর্থাৎ, এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে । ব্যাপ্যতার নিয়মানুযায়ী সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে এ যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই ব্যাপ্যতার নিয়মানুযায়ী সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য ।আবার, চিত্র-৩ বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে প্রকাশ করে। এ যুক্তিবাক্য পরিমানের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে নঞর্থক। অর্থাৎ, এ যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যুক্তিবাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদ অব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে এই যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী O-যুক্তিবাক্যের কেবল বিধেয় পদ ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ব্যাপ্যতার নিয়মানুযায়ী চিত্র-২ ও চিত্র-৩ মধ্যে যে পার্থক্য পরিলক্…
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর