দৃশ্যকল্প-১ এ মানুষ ও দ্বিপদ এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ ও দ্বিপদ এর মধ্যে পার্থক্য উল্লেখ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মানুষ ও দ্বিপদ এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ ও দ্বিপদ এর দ্বারা যথাক্রমে শব্দ ও পদ নির্দেশ করা হয়েছে, যাদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান।নিচে এদের মধ্যে পার্থক্য উল্লেখ করা হলো-দৃশ্যকল্প-১ এ মানুষ ও দ্বিপদ শব্দের নিজস্ব অর্থ রয়েছে। আর অর্থপূর্ণ ধ্বনি যা অক্ষরসমষ্টিকে বলা হয় শব্দ। কিন্তু এগুলো যুক্তিবাক্যে ব্যবহার হয়নি বলে শব্দ দুটি পদ নয়। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ উল্লেখিত সকল মানুষ হয় দ্বিপদ' । এখানে 'মানুষ' ও 'দ্বিপদ' শব্দ দুটি উদ্দেশ্য ও বিধেয় হিসেবে যুক্তিবাক্যে ব্যবহৃত হয়েছে। তাই এই শব্দ দুটি পদ।শব্দ যত বড়ই হোক না কেন, প্রত্যেক শব্দই একটি মাত্র শব্দ। পক্ষান্তরে, পদ একটি শব্দ দ্বারা গঠিত হতে পারে, আবার একাধিক শব্দ দ্বারাও গঠিত হতে পারে। যেমন- 'রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠাগার'। এটি একটি পদ, কিন্তু এখানে শব্দ আছে তিনটি। পদের অর্থ সুনির্দিষ্ট বলে কোনো পদের একাধিক অর্থ থাকতে পারে না। কিন্তু কোনো কোনো শব্দের একাধিক অর্থ থাকতে পারে; যেমন- 'গজ' শব্দটির অর্থ একদিকে 'মাপের একক'। অন্যদিকে 'গজ' শব্দের অর্থ 'হাতি'। অর্থাৎ, পদের চেয়ে শব্দের ব্যাপকতা বেশি। কারণ পদের ব্যবহার কেবল বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সীমাবদ্ধ।তাই বলা যায়, পদ ও শব্দের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। এ কারণে দৃশ্যকল্প-১ এ মানুষ ও দ্বিপদ এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ ও দ্বিপদ এর মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মানুষ ও দ্বিপদ এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ ও দ্বিপদ এর মধ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর