২নং চিত্রে কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: পদের ব্যাপ্যতার দিক থেকে ২নং চিত্র সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে।সার্বিক নঞর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। অর্থাৎ, এখানে উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ বিধেয়কে অস্বীকার করা হয়। ব্যাপ্যতার নিয়মানুযায়ী এরূপ যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য হয়। কারণ সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার, যুক্তিবাক্যটি নঞর্থক বলে বিধেয় পদও ব্যাপ্য । যুক্তিবাক্য যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য ।তেমনি উদ্দীপকের ২নং চিত্রে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে চিত্রটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য ।উদ্দীপকের ২নং চিত্র যুক্তিবাক্যকে নির্দেশ করে। কারণ সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য । উদ্দীপকের ২নং চিত্রে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের ২ নং চিত্রটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
২নং চিত্রে কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর