১নং চিত্র এবং ৩নং চিত্র যে দুটি যুক্তিবাক্যের নির্দেশ করে তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: ১নং চিত্রটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য এবং ৩নং চিত্রটি বিশেষ নঞর্থক বা O-যুক্তিবাক্যকে নির্দেশ করে। গুণ ও পরিমাণ বা ব্যাপ্যতা দিক থেকে ১নং চিত্র এবং ৩নং চিত্রটি পরস্পর থেকে ভিন্ন।যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A- যুক্তিবাক্য বলে। ১নং চিত্রে নির্দেশিত A-যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। ব্যাপ্যতার নিয়মানুযায়ী, এরূপ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। আবার, সদর্থক যুক্তিবাক্য হওয়ায় বিধেয় পদ অব্যাপ্য হয়।অন্যদিকে, ৩নং চিত্রে বিশেষ নঞর্থক বা O-যুক্তিবাক্যকে নির্দেশ করে। O-যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে বিশেষ। ব্যাপ্যতার নিয়মানুযায়ী, নঞর্থক যুক্তিবাক্য যেহেতু তার বিধেয় পদকে ব্যাপ্য করে, তাই O-যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, আর বিশেষ যুক্তিবাক্য হওয়ায় উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় ।তাই বলা যায়, চিত্র-১ ও চিত্র-৩ গুণ, পরিমাণ বা ব্যাপ্যতার দিক থেকে একটি অপরটি থেকে ভিন্ন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
১নং চিত্র এবং ৩নং চিত্র যে দুটি যুক্তিবাক্যের নির্দেশ করে তাদের পার…
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর