উদ্দীপকে শিমুলের বক্তব্যটি যুক্তিবাক্য নয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শিমুলের বক্তব্যে যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ, বিধের পদ ও সংযোজক নেই বলে তার বক্তব্য যুক্তিবাক্য নয়।আমরা জানি, প্রতিটি যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য পদ, বিধেয় পদ ও সংযোজক। যেমন— রবিব হয় সত্যবাদী। এই যুক্তিবাক্যে রবিন উদ্দেশ্য পদ, সত্যবাদী বিধেয় পদ এবং হয' সংযোজক । এভাবে এই তিনটি অংশের সমন্বয়ে যুক্তিবাক্য গঠিত হয়।কোনো বাক্যে এই তিনটি পদের একটিও যদি না থাকে তাহলে সেটি যুক্তি বাক্য হিসেবে গন্য হবেনা।তেমনি উদ্দীপকে উল্লেখিত ঘটনায় শিমুল বলে, “বাহ! কি সুন্দর দৃশ্য।”— এটি মূলত বিস্ময়সূচক বাক্য। কারণ এই বাক্যের মাধ্যমে শিমুল তার আবেগ বা বিস্ময় প্রকাশ করেছে। তার এ বাক্যে কোনো উদ্দেশ্য ও বিধেয় পদ নেই । তাই তার বক্তব্যকে যুক্তিবাক্য বলা যায় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমুলের বক্তব্যটি যুক্তিবাক্য নয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর