উদ্দীপকে শিমুল ও শুভার বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে শিমুলের বক্তব্য হলো বাক্য কিন্তু শুভার বক্তব্য হলো যুক্তিবাক্য । নিচে উভয় বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো—যে শব্দ বা শব্দ সমষ্টির মাধ্যমে স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করা যায়, তাকে বাক্য বলে। ব্যাকরণে বাক্য কয়েক ধরনের হতে পারে। যথা— বর্ণনামূলক, প্রশ্নবোধক, আবেগমূলক, নির্দেশমূলক ও বিস্ময়সূচক। উদ্দীপকে শিমুলের বক্তব্য বিস্ময়সূচক বাক্য। কারণ এই বাক্যের মাধ্যমে সে আবেগ বা বিস্ময় প্রকাশ করেছে। পাশাপাশি তার বক্তব্যে উদ্দেশ্য-সংযোজক- বিধেয় বিন্যস্ত নেই । তাই তার বক্তব্য যুক্তিবাক্য নয়, বিস্ময়সূচক বাক্য ।অন্যদিকে, শুভা বলে, দৃশ্যটি হয় সুন্দর। তার এ বক্তব্য উদ্দেশ্য- সংযোজক-বিধেয় পদে বিন্যস্ত। এ কারণে এটি যুক্তিবাক্য ।পরিশেষে বলা যায়, যুক্তিবাক্যে গুণ ও পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ থাকে । কিন্তু বাক্যে তা থাকে না। বাক্য ব্যক্তি বিশেষে ভিন্ন হতে পারে কিন্তু যুক্তিবাক্য তা পারে না। এসব কারণে বলা যায়, উদ্দীপকে শিমুলের বক্তব্য বাক্য এবং শুভার বক্তব্য যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমুল ও শুভার বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর