শীলার বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শীলার বক্তব্য সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'A [গণিত] যুক্তিবাক্যকে নির্দেশ করে।সার্বিক সদর্থক যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। সার্বিক যুক্তিবাক্য বিধায় এই প্রকার যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্রতা সম্পর্কে কোনো কিছু বলা হয়। আর সদর্থক যুক্তিবাক্য বিধায় এই প্রকার যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়। তাই বলা যায়, যে যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল।' এখানে 'মরণশীল' বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অর্থাৎ 'সকল মানুষ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। উদ্দীপকের শীলার বক্তব্য হলো 'সকল মানুষ' হয় উদার যা সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
শীলার বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর